আন্তর্জাতিক

করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ৩ মাস সময় দিলেন বাইডেন

করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ৩ মাস সময় দিলেন বাইডেন
করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ৩ মাস সময় দিলেন বাইডেন

করোনাভাইরাসের উৎপত্তিস্থল খুঁজতে মার্কিন গোয়েন্দাদের তিন মাস সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার তিনি এ নির্দেশ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের গবেষণাগার নাকি প্রাণীদেহ থেকে এই ভাইরাস এসেছে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে গোয়েন্দাদের। প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রম করার নির্দেশও দিয়েছেন জো বাইডেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, গোয়েন্দাদের উচিত দ্বিগুণ পরিশ্রম করা। যাতে তথ্য বিশ্লেষণ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয় এবং ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেওয়া যায়।

বাইডেনের বক্তব্য অনুসারে, এই প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তির দুটি সম্ভাব্য কারণ নিয়ে দোলাচল রয়েছে। উহানের পশুপাখির বাজার বা কোনও গবেষণাগার- এই দুটি জায়গার কোনও একটি থেকে করোনা ছড়িয়েছে বলে ধারণা আমেরিকার গোয়েন্দাদের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রায় ১৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। ৩৪ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তবে বিজ্ঞানীদের একাংশের মতে মৃত্যুর প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ