আন্তর্জাতিক

চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাশার আল আসাদ

চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাশার আল আসাদ
চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাশার আল আসাদ

সেই ২০০০ সাল থেকে সিরিয়ার দায়িত্ব পালন করছেন তিনি। এবার চতুর্থ দফায় নির্বাচিত হলেন। তাও ‘অবিশ্বাস্য’ ৯৫.১ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট হলেন।

বিবিসি বলছে, দেশটির পার্লামেন্টের স্পিকার নির্বাচনের ফল ঘোষণা করেছেন। তাতে দেখা যাচ্ছে, আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়েছেন। ভোট পড়েছে ৭৮.৬ শতাংশ। তার দুই প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সালৌম আব্দুল্লাহ ও মাহমুদ আহমেদ মারি পেয়েছেন যথাক্রমে ১.৫ শতাংশ ও ৩.৩ শতাংশ ভোট।

সিরিয়ার বিরোধী দলগুলো এটিকে ‘প্রহসনের নির্বাচন’ বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে।

তবে আসাদ পশ্চিমাদের কড়া সমালোচনা করে বলেছেন, পশ্চিমাদের মতামত কোনোভাবেই গ্রহণ করা হবে না। এখানে তাদের মতামত ‘শূন্য’ হিসেবেই বিবেচনা করা হবে।

৫৫ বছর বয়সী বাশার আল আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাবা হাফিজ আল আসাদ প্রায় পঁচিশ বছর সিরিয়া শাসন করেছেন। বাবার পর দায়িত্ব নেন আসাদ।

দেশজুড়ে লড়াইয়ের মধ্যে সিরিয়ায় সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১৪ সালে, সেই নির্বাচন বর্জন করেছিলো আসাদের বিরোধীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ