আন্তর্জাতিক

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গোইতা

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গোইতা
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গোইতা

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কর্নেল আসিমি গোইতাকে ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণা দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে গত সপ্তাহে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। এই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী কর্নেল আসিমি গোইতা।

শুক্রবার (২৮ মে) স্থানীয় সময় রাতে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গোইটা নেতৃত্ব দেবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।’ এ নিয়ে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান ঘটালেন তরুণ এ কর্নেল।

তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদঅ-এর পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আদালতের ঘোষণায় বলা হয়।

৩৮ বছর বয়সী গোইতা এর আগে সাবেক প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার তার নির্দেশেই এনদঅকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অবস্থায়ই বুধবার পদত্যাগ করেন এনদঅ এবং পরে বিষয়টি খোলাসা করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ