আন্তর্জাতিক

কঙ্গোতে বন্দুকধারীদের ২ হামলায় ৫০ জন নিহত

কঙ্গোতে বন্দুকধারীদের ২ হামলায় ৫০ জন নিহত
কঙ্গোতে বন্দুকধারীদের ২ হামলায় ৫০ জন নিহত

গভীর সংকটে থাকা কঙ্গোতে দুই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। মধ্য আফ্রিকান দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। সোমবার আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়। দেশটির একজন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের দুই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে হামলা চালান বন্দুকধারীরা। ওই অঞ্চলে বারোটির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে। এরমধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে স্থানীয় একটি গোষ্ঠীর নেতার স্ত্রী নিহত হওয়ায় হামলার পেছনে জাতিগত শত্রুতাকেই বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালান। আগের সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ