আন্তর্জাতিক

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে বিজেপি নেতা নিহত

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে বিজেপি নেতা নিহত
কাশ্মীরে জঙ্গিদের গুলিতে বিজেপি নেতা নিহত

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে এক বিজেপি নেতা নিহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় বুধবার রাতে রাকেশ পণ্ডিতা নামের ওই বিজেপি নেতাকে হত্যা করা হয়। রাকেশ ত্রাল পৌরসভার কাউন্সিলর ছিলেন। সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজি) বিজয় কুমার জানিয়েছেন, বুধবার রাতের দিকে ত্রাল পাইনে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন রাকেশ। সে সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কমপক্ষে তিন জঙ্গি। আহত রাকেশকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

জঙ্গিদের হামলায় আহত হয়েছেন রাকেশের বন্ধুর মেয়েও। তাঁর অবস্থা সংকটজনক। জম্মু ও কাশ্মীরের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রাত সোয়া ১০টা নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শ্রীনগরে একটি বাড়িতে থাকতেন রাকেশ। বাড়িতে বিশেষ নিরাপত্তাও দেওয়া হতো। তা ছাড়া রাকেশের সঙ্গে দুজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকতেন।

কাশ্মীর পুলিশের আইজি বলেন, ‘ত্রালে যাওয়ার সময় রাকেশের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ছিলেন না। যেখানে গুলি চালানো হয়েছে, সে এলাকা পুরো ঘিরে ফেলা হয়েছে। আততায়ীদের গ্রেপ্তার করতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।’

বিজেপি নেতার ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন দলের মুখপাত্র আলতাফ ঠাকুর। তিনি বলেন, ‘এ ধরনের হামলা চালিয়ে বিজেপি নেতাদের মানুষের জন্য কাজ করা থেকে আটকানো যাবে না। পুলিশকে অবশ্যই আততায়ীদের খুঁজে বের করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে।’

পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন বলেন, ‘একজন বেসামরিক ব্যক্তির ওপর হামলা চালাল বন্দুকধারীরা। এই বন্দুক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যেদিন থেকে কাশ্মীরে এই বিপদ এসেছে, তখন থেকে আমরা এটাই দেখেছি। এক কথায় বলতে গেলে সম্পূর্ণভাবে কাশ্মীরিদের দুর্বল করে দেওয়া হয়েছে।’

এরই মধ্যে অবশ্য রাকেশ কেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়া বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। গত বছর পাঁচ বিজেপি নেতার মৃত্যু হয়েছিল। তারপর নিরাপত্তা ব্যবস্থার পুরো পর্যালোচনা করা হয়। বেশিরভাগ বিজেপি নেতাদের শ্রীনগরে সুরক্ষিত বাড়ি দেওয়া হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ