আন্তর্জাতিক

শুরুর আগেই বন্ধ ট্রাম্পের ‘যোগাযোগ মাধ্যম’

ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যোগাযোগ মাধ্যম ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সিনিয়র উপদেষ্টা জেসন মিলার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা আমাদের জন্য বৃহত্তর প্রচেষ্টার একটা মাধ্যম ছিল, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি।’

গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর তাকে টুইটার তাকে নিষিদ্ধ করেছে। টুইটারে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল। এছাড়াও ফেসবুক এবং ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে।

তখন থেকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এরপর ৫ মে নতুন ওয়েবসাইট প্রকাশের ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প।

‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’ ওয়েবসাইটে ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বিভিন্ন বিষয় প্রকাশিত হওয়ার কথা ছিল।

গত মাসের শুরুতে জেসন মিলার জানিয়েছিলেন, ওই প্ল্যাটফর্মটি মূলত একটি এক তরফা যোগাযোগ (ওয়ানওয়ে কমিউনেকশন) ব্যবস্থা। ট্রাম্পের ফলোয়াররা কেবল তার ভিডিও বার্তা দেখতে এবং ফেসবুক বা টুইটারে শেয়ার করতে পারবেন। কোনো পোস্টের রিপ্লাই, কমেন্ট কিংবা অন্য কোনোভাবেই যুক্ত থাকতে পারবেন না।

শেষ পর্যন্ত শুরুর আগেই মুখ থুবড়ে পড়লো ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’। / চ্যাআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ