আন্তর্জাতিক

ইরান নৌবাহিনীর বৃহত্তম জাহাজে অগ্নিকাণ্ড, ডুবে গেল সমুদ্রে

ইরান নৌবাহিনীর বৃহত্তম জাহাজে অগ্নিকাণ্ড, ডুবে গেল সমুদ্রে
ইরান নৌবাহিনীর বৃহত্তম জাহাজে অগ্নিকাণ্ড, ডুবে গেল সমুদ্রে

ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজটি তলিয়ে গেল ওমান উপসাগরে। বুধবার রাতে জাহাজটিতে আগুন লেগে যায়। ঘণ্টাখানেক দাউ দাউ করে জ্বলার পর তা তলিয়ে যায় সমুদ্রে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানি সেনাবাহিনী।

ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে ওমান উপসাগরে মহড়ার জন্য গিয়েছিল ইরান নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ খড়গ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওমান উপসাগরে রাত প্রায় ২টা নাগাদ জাহাজটিতে আচমকা আগুন লেগে যায়। আগুন নেভানোর চেষ্টা করা হলেও কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে জাহাজ ছেড়ে পালাতে শুরু করেন নৌসেনার জওয়ানরা। পেছনে গল গল করে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ডুবে যায়। তবে এ ঘটনায় প্রাণহানির কথা জানা যায়নি।

ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, স্থানীয় সূত্রে তারা জানতে পেরেছে, ইঞ্জিনরুমে আগুন লেগেই এই বিপত্তি ঘটেছে। কিন্তু কিভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ