আন্তর্জাতিক

গ্রিস উপকূল থেকে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

গ্রিস উপকূল থেকে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
গ্রিস উপকূল থেকে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

তুরস্কের উদ্ধার কর্মীরা গ্রিস উপকূল থেকে তাড়িয়ে দেয়া ১৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন। গ্রিস কর্তৃপক্ষ তাদের জলসীমা থেকে শরণার্থীবোঝাই নৌকাটি তুরস্কের দিকে তাড়িয়ে দেয়। খবর আনাদোলুর।

এ সময় তুরস্কের কোস্টগার্ড সাগরে ঝুঁকির মধ্যে থাকা ওই নৌকাটি থেকে শরণার্থীদের উদ্ধার করে।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের ডিকিলি জেলার জলসীমা থেকে কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করেন।

ইজমির প্রদেশের কোস্টগার্ড কমান্ডার এক বিবৃতিতে জানান, গ্রিস কর্তৃপক্ষ একটি শরণার্থীবোঝাই রাবারের নৌকা বেডেমলি উপকূলের দিকে তাড়িয়ে দেয়। এ সময় তুরস্কের উদ্ধার কর্মীরা তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।

তুরস্কের মানবাধিকার কর্মীরা গ্রিসর এ নির্দয় আচরণের নিন্দা জানিয়েছে। তারা বলছেন, সাগরে ভাসমার শরণার্থীদের তাড়িয়ে দিয়ে গ্রিস মানবাধিকার পরিপন্থী এবং আন্তর্জাতিক রীতিবিরোধী কাজ করেছে।উদ্ধার করা ১৭ শরণার্থীদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ