আন্তর্জাতিক

অস্ত্র খোঁজার নামে লাঞ্ছনা, মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে নি'হত ২০

অস্ত্র খোঁজার নামে লাঞ্ছনা, মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে নি'হত ২০
অস্ত্র খোঁজার নামে লাঞ্ছনা, মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে নি'হত ২০

মিয়ানমারের আইয়ারওয়াদী অঞ্চলের কিয়নপ্যাও জনপদের হ্লেসওয়ে গ্রামে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৫ জুন) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়াঙ্গুনের মূল শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকাটি।

স্থানীয় লোকাল মিডিয়া ও বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর লোকেরা গ্রামটিতে অস্ত্র খোঁজার নামে অভিযান চালাতে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তখন গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে গ্রামের বাসিন্দারা। এ সময় সেনাদের গুলিতে প্রাণ হারান অন্তত ২০ জন। যা বিগত দুই মাসের মধ্যে একদিনের হিসাবে সর্বোচ্চ বেসামরিক নাগরিকের মৃত্যু।

স্থানীয় খিট থিট মিডিয়া ও ডেলটা নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। অস্ত্র খোঁজার নামে গ্রামের বাসিন্দাদের লাঞ্ছিত করলে সেনাদের বিরুদ্ধে গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তারা।

বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলোর তথ্যমতে, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকার কর্তৃক ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৮৪৫ জন মানুষ নিহত হয়েছেন। শনিবার নতুন করে আরো ২০ জনের মৃত্যু হলো। সংখ্যাটা বাড়ছেই। যদিও এই সংখ্যাকে অস্বীকার করেছে জান্তা কর্তৃপক্ষ। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ