আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোর গ্রামে রাতভর হামলায় অন্তত ১০০ জন নিহত

বুর্কিনা ফাসোর একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ১০০ জন নিহত
বুর্কিনা ফাসোর একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ১০০ জন নিহত

আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে রাতভর হামলা চালিয়ে অন্তত ১০০ জন মানুষকে হত্যা করেছে সশস্ত্র লোকেরা। এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোচে কাবোর। শনিবার (৫ জুন) খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোলহান গ্রামে রাতভর অভিযানে বাড়িঘর এবং দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

বিবিসি বলছে, বুর্কিনা ফাসোতে বিভিন্ন ইসলামপন্থী গ্রুপের হামলা ক্রমশ বাড়ছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ নাইজার ও মালির সীমান্ত নিকটবর্তী অঞ্চলগুলোতে।

এক টুইট বার্তায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রোচে কাবো। বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের খুঁজে বের করতে বর্তমানে অনুসন্ধান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার রাতে সোলহান থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত তাদারিয়াত গ্রামে আরো একটি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে গত মাসে দেশটির পূর্বাঞ্চলে এক হামলায় ৩০ জন নিহত হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ