আন্তর্জাতিক

ইয়েমেনে বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত অন্তত ১২

ইয়েমেনে বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত অন্তত ১২
ইয়েমেনে বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত অন্তত ১২

ইয়েমেনের মারিব শহরের একটি পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর রয়টার্সের।

শনিবার (৫ জুন) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য মারিব প্রশাসন হুতি বিদ্রোহীদের দায়ী করছে। তাদের দাবি, হুতিদের ক্ষেপনাস্ত্র হামলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কয়েক ডজন মানুষকে মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় মারিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জনের মৃত্যু হয়। তার মধ্যে ৫ জন শিশু। অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিব প্রশাসন জানিয়েছে নিহতের সংখ্যা ১৪ জন।

মারিবের এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, ‘বিস্ফোরণটি মারিবের উপকণ্ঠে শাবওয়ানি বাজারের একটি জ্বালানী স্টেশনের কাছে ছিল। সেখানে প্রচুর লোক উপস্থিত ছিল, বিস্ফোরণে তাদের শরীরে আগুন লেগে যায় এবং প্রচুর হতাহত হয়। অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা এসে আহতদেরকে হাসপাতালে নিয়ে যায়।’

ইয়েমেনী সরকারের স্বাস্থ্য ও তথ্যমন্ত্রীরাও এই হামলার জন্য হুতিকে দায়ী করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহাবে এক টুইট বার্তায় লিখেছেন, ‘মারিব শহরে হুতি বিদ্রোহীদের রকেট হামলায় শিশুসহ ১৭ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।’

অবশ্য এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চল। যেটা দখলে নেওয়ার জন্য ২০১৪ সাল থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ