আন্তর্জাতিক

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। সোমবার সকালে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ঢারকি শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের

দেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এসময় রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে।

স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

ঘোটকির এসএসপি উমর তুফাইল জানান, মিল্লাত এক্সপ্রেস ট্রেনের মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে ভারী যন্ত্রপাতির ব্যবস্থা করার চেষ্টা চলছে।

ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ জানান, ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন। ট্রেনের বগিগুলি উল্টে যাওয়ার কারণে উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

তিনি জানান, উদ্ধারকারী ট্রেন রোহরি থেকে ছেড়ে এসেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল তাদের কাজ করছে। তবে উদ্ধারকাজে সময় লাগেবে।

জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলার সব ডাক্তার এবং প্যারামেডিকেল কর্মীদের ডেকে আনা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ