আন্তর্জাতিক

সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্র ভেঙে যেতে পারে: পুতিন

সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্র ভেঙে যেতে পারে: পুতিন
সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্র ভেঙে যেতে পারে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তি যুক্তরাষ্ট্রও ভেঙে যেতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

তিনি যুক্তরাষ্ট্রকে হুমকি বলেছেন, ‘যেকোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান মার্কিন সরকারও প্রচলিত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করেছে, যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছে না। ঠিক যেমনটি সাবেক সোভিয়েত ইউনিয়ন সরকারের আমলে ঘটেছিলো।’

সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের বিরতিতে বিশ্বের বিভিন্নি প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের ধসে পড়া বা ভাঙনের ব্যাপারে সতর্ক করে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের মধ্যে এক ধরণের সৃষ্টি হয়েছে যে ধারণা আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে সক্ষম। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাদের শক্তি ও সামর্থ্য এতোটা বেশি মনে করে যে, কোনো ক্ষেত্রে ভুল করলেও তাদের খুব একটা সমস্যা হবে না।’

এসময় মার্কিন সরকারের সামনে বিরাজমান বিভিন্ন সমস্যা ও তাদের ব্যর্থতার বিষয়গুলো উল্লেখ করে পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জটিল সব সমস্যার মাত্রা স্থায়ীভাবে বেড়েই চলেছে। এমন এক সময় আসবে যখন এসব সঙ্কট থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ থাকবে না তাদের। তাই নিশ্চিতভাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভুল পথে হাঁটছে যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ