আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে নিহত ১৭

শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে নিহত ১৭
শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে নিহত ১৭

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে ও প্রায় লাখো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন হয়েছেন। কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিপাতের পর রবিবার দ্বীপ দেশটির দক্ষিণ ও পশ্চিমের সমভূমি অঞ্চলের নদীগুলো উপচে নিচু এলাকাগুলো প্লাবিত হয়, এতে ঐ এলাকাগুলোর হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন বলে সোমবার (৭ জুন) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্স।

এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোদিপপিলি জানান, বন্যার পানি নামতে থাকলেও ১০ জেলায় জারি করা ভূমিধসের সতর্কতা এখনো বহাল আছে। বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ বাড়ি বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক আথুলা করুনানায়েকে বলেন, ‘এখন থেকে বৃষ্টিপাত হ্রাস পাবে বলে আশা করছি আমরা তবে মাঝে মাঝে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।’

শ্রীলঙ্কা যখন করোনা ভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে তখনই দেশটি এ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল। দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য জারি করা মাসব্যাপী লকডাউন ১৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে। মহামারির কারণে শ্রীলঙ্কার পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ