আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১৭

ভারতের উত্তর প্রদেশে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১৭
ভারতের উত্তর প্রদেশে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১৭

ভারতের উত্তর প্রদেশে দুটি যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, কানপুরে হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা। যাত্রীবাহী একটি মিনিবাস লখনৌ থেকে দিল্লির দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসছিলো ময়লা পরিষ্কারের একটি ট্রাক। দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। বাকিদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরও ৭ জন।

আহতদের শারীরিক পরিস্থিতিও বেশ নাজুক। দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ