আন্তর্জাতিক

সূর্যগ্রহণ আজ, যেসব দেশে দেখা যাবে ‘রিং অব ফায়ার’

সূর্যগ্রহণ আজ, যেসব দেশে দেখা যাবে ‘রিং অব ফায়ার’
সূর্যগ্রহণ আজ, যেসব দেশে দেখা যাবে ‘রিং অব ফায়ার’

সূর্যগ্রহণ হবে আজ বৃহস্পতিবার (১০ জুন)। বছরে একবার দেখা যায় সূর্য গ্রহণ। এই সূর্যগ্রহণে পুরো সূর্য ঢাকা পড়ে না। দেখা যায় খুবই চিকন একটা সীমা রেখা, যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’।

সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন চাঁদ অবস্থান নেয় আর সূর্যের আলো পৃথিবীতে প্রবেশে বাধা দেয় তখনই দেখা যায় সূর্যগ্রহণ। বার্ষিক এই গ্রহণে সূর্যটা পুরোপুরি ঢাকা পড়ে না। চিকন সীমারেখা বা রিং অব ফায়ারও দেখা যায়। তিন মিনিট ৫১ সেকেন্ড ধরে দেখা যাবে এই গ্রহণ।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, কেবল ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। লাদাখ এবং অরুণাচল থেকে এই গ্রহণ দেখা যাবে।

রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড এবং কানাডা থেকে দেখা যাবে রিং অব ফায়ার। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল এবং উত্তর আলাস্কার মতো কিছু জায়গায় কেবল আংশিক গ্রহণ দেখা যাবে। এর অর্থ এসব এলাকার বাসিন্দারা রিং অব ফায়ার দেখতে পারবেন না।

কানাডার বড় একটি অংশ, উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর আফ্রিকা এবং ক্যারিবিয়ানের অংশ বিশেষও আংশিক গ্রহণ প্রত্যক্ষ করবে।

সূর্যগ্রহণ দেখতে আগ্রহীদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতির আশঙ্কার কথা বলেছেন তারা। গ্রহণ দেখতে চাইলে বিশেষ গ্লাস কিংবা টেলিস্কোপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ