আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯
দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯

একটি যাত্রীবাহী বাসের ওপর বহুতল ভবন ধসে পড়ে দক্ষিণ কোরিয়ায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা বলছে, ১৭ জন যাত্রী ছিলেন বাসে। রাস্তায় থেমে থাকার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। কেউ হয়তো ভবনটির নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি দায়িত্বশীল কেউই।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে দমকল বাহিনীর কর্মকর্তা সিউক-সান বলেন, ভবনটি থেকে আগেই সবাইকে সরিয়ে নেওয়া হয়। রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও এমন দুর্ঘনটা ঘটলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে ভবনটিকে সরাসরি বাসের ওপর ধসে পড়তে দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, ভবনটি ধসে পড়ার পর আমি রাস্তায় কুয়াশার মতো দেখছিলাম; কিছুই দেখা যাচ্ছিল না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ