আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ১১

মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ১১
মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ১১

ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের মুম্বাই শহরের একটি চার তলা ভবন ধসে আট শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার (৯ জুন) সারাদিনের তুমুল বৃষ্টিতে মুম্বাইয়ের মালাডে এলাকায় ভবনটি ধসে পড়ে। বেশিরভাগ বাসিন্দা ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। যার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরই ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ সময় স্থানীয় বাসিন্দারাও এগিয়ে যান। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মুম্বাইয়ের বৃহন্নুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) থেকে জানানো হয়েছে, এই এলাকার এমন অনেক ভবনের অবস্থা ‌‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল।

মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেছেন, ভারী বৃষ্টিপাতের ফলে ভবনটি ধসে পড়েছে। সারাদিনের মুম্বাইয়ের বহু স্থানে পানি জমে ছিল। ফলে রাস্তা ও রেললাইন ডুবে থাকায় সমস্যায় পড়েছেন মুম্বাইয়ের বাসিন্দারা।

ভারতের আবহাওয়া অফিস থেকে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় আগামী চার দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ