আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১০, আহত ১৬

আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১০, আহত ১৬
আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১০, আহত ১৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন। এ খবর আল জাজিরা’র।

গত মঙ্গলবার (৮ জুন) রাতে বাঘলান প্রদেশে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন হ্যালো ট্রাস্ট চ্যারিটির একটি ক্যাম্পে ১১০ জন কর্মী অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা কমপাউন্ডে ঢুকে গুলি চালায়। এতে ১০ জন নিহত এবং ১৬ জন আহত হন।

হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিংয়ের প্রধান নির্বাহী জেমস কাউয়ান আল জাজিরাকে বলেন, বন্দুকধারীরা এ সময়ে একটি বিশেষ জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কয়েকজনের খোঁজ করছিলেন।

এ ঘটনার পর বুধবার (৯ জুন) সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ বলে, আইএসআইএলের (আইএসআইএস) সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে হ্যালো ট্রাস্ট চ্যারিটি ক্যাম্পে হামলার জন্য তালেবানকে দায়ী করে আফগান সরকার। তবে এই সশস্ত্র গ্রুপটি বন্দুক হামলার দায় অস্বীকার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ