আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় বন্দুক হামলায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১০ জুন) অঙ্গরাজ্যটির একটি মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ফ্লোরিডা পুলিশ জানিয়েছে, মিয়ামি থেকে ১৩০ কিলোমিটার উত্তরে রয়্যাল পাম বিচে অবস্থিত পাবলিক্স গ্রোসারি স্টোর নামে একটি মুদি দোকানে এই হামলা ও হতাহতের ঘটনাটি ঘটে।

Everyone was running': Man kills woman, toddler at Florida Publix supermarket

পাম বিচ কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, ‘কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং অন্যজন শিশু। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।’

শেরিফের কার্যালয় অবশ্য নিহতদের বিষয়ে এবং হামলার কারণ নিয়ে কোনো তথ্য জানায়নি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ফ্লোরিডায় বন্দুক হামলার এটাই সর্বশেষ ঘটনা। এর আগে রবিবার মিয়ামির একটি গ্রাজুয়েশন পার্টিতে বন্দুক হামলার ঘটনায় ৩ নিহত এবং আরও ৫ জন আহত হয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ