আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম বিচারপতি

জাহিদ কুরাইশি
জাহিদ কুরাইশি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে জাহিদ কুরাইশির নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। বৃহস্পতিবার (১০ জুন) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারপতি জাহিদ কুরাইশির নিয়োগ মার্কিন সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিপুল সমর্থনে অনুমোদন পায়।

রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার তার নিয়োগটি সিনেটে উত্থাপিত হয়। সিনেটে তার নিয়োগের সুপারিশ করেন নিউ জার্সির সিনেটর কোরে বুকার। ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটে ৮১-১৬ ভোটের ব্যবধানে তার নিয়োগটি অনুমোদন পায়।

পাকিস্তানি বংশোদ্ভূত এবং ফেডারেল ও সেনাবাহিনীর সাবেক এক বিচারকের সন্তান কুরাইশি। ২০১৯ সালে নিউ জার্সির ম্যাজেস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে সেখানকার ফৌজদারি আইনজীবী হিসেবে কাজ করেছেন ‘রিকার ড্যানজিগ শেরার হাইল্যান্ড অ্যান্ড পেরেত্তি’ ল ফার্মে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর তিনি সামরিক প্রসিকিউটর হিসেবে দেশটির সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। পরে তিনি ইরাকে নিযুক্ত হন। ইরাক থেকে ফিরে মার্কিন প্রশাসনের বিভিন্ন বিভাগে অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবার ৪৬ বছর বয়েসে ফেডারেল বেঞ্চের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ