আন্তর্জাতিক

পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলের

পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলের
পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলের

অধিকৃত পশ্চিমতীরে শুক্রবার অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।

ইহুদিবাদী ইসরাইলের সেনা সদস্যদের নৃশংস ওই হামলায় ১০ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ১৫ বছর রয়সি মো. সাঈদ হামাইল নামে এক কিশোর নিহত এবং আরও ৯ জন গুলিবিদ্ধ হন। খবর আরাদোলুর।

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইহুদি দখলদারদের আগ্রাসন ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে শুক্রবার পশ্চিমতীরের নাবলুস, কালকিলিয়া ও রামাল্লাহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন ফিলিস্তিনিরা।

এসময় তাদের ওপর বিনা উসকানিকে গুলিবর্ষণ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে ইসরাইলি বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুরুতর আহত ৬ ফিলিস্তিনিকে নাবলুসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে মোট ১৬৪টি অবৈধ ইহুদি বসতি এবং ১১৬টি ইসরাইল চেকপোস্ট আছে। এসব চেকপোস্টে প্রতিনিয়তই ফিলিস্তিনিদের হেনস্থা করা হচ্ছে।

অবৈধ এসব ইহুদি বসতিতে সাড়ে ৬ লাখ ইসরাইলিদের বসবাস। আন্তর্জাতিক নীতি অগ্রাহ্য করে তারা ধীরে ধীরে ফিলিস্তিনিদের সব ভূমি দখলে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রতিবাদ করলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদের।

১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর বেপরোয়া হয়ে ওঠে দখলদার এ ইহুদিবাদী দেশটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ