আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় পুলিশসহ নিহত ৪

জম্মু-কাশ্মীরে সংঘর্ষ
জম্মু-কাশ্মীরে সংঘর্ষ

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সোপোর শহরে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়ছেন। এই হামলায় ভারতীয় পুলিশের আরও তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সোপোরের আরামপোরা এলাকায় টহল দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, হামলায় দুই পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্য তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সন্ত্রাসীদের খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে বাহিনী।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ।

তিনি বলেছেন, কোনো সন্দেহ ছাড়াই এ ধরনের হামলার অবশ্যই নিন্দা জানাতে হবে। হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ