আন্তর্জাতিক

কাবুলে ২ বিস্ফোরণে নিহত ৭

কাবুলে ২ বিস্ফোরণে নিহত ৭
কাবুলে ২ বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার রাজধানীর পশ্চিমাঞ্চলের সড়কে একটি ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিস্ফোরণে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। অপর বিস্ফোরণটি হয়েছে স্থানীয় মোহাম্মদ আলি জিন্নাহ হাসপাতালের সামনে। এ হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

প্রতিবেদন বলছে, তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ও আইএস মাঝে মধ্যেই হাজারা সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালিয়ে থাকে। গত মে মাসে কাবুলে হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকার স্কুলের সামনে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় প্রায় ৮০ জন নিহত হন। যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী ছিল।

গত ৮ জুন রাতে কাবুল থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে বাঘলান প্রদেশে যুক্তরাজ্যভিত্তিক হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং অর্গানাইজেশনের ১০ কর্মীকে হত্যা করে মুখোশপরা বন্দুকধারীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ