আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৩

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৩
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৩

নাইজেরিয়ার জামফারা রাজ্যের বিভিন্ন গ্রামে বন্দুকধারীদের চালানো গুলিতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছে।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেন, মোটরসাইকেলে করে বন্দুকধারীরা জুরমি জেলার কাদাওয়া, কাওয়াটা, মাদুবা, গানদা সামু, সাউলাওয়া ও আশকাওয়া গ্রামে বৃহস্পতি ও শুক্রবার হামলা চালায়। তারা স্থানীয় বাসিন্দাদের নির্বিচারে গুলি করে। গুলি করে কৃষকদের। অন্যদের হামলা করে বাধ্য করে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে। বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়। তার মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করে রাজধানীতে নেওয়া হয়েছে। স্থানীয়রা কয়েকটি স্থানে মাটি চাপা দেওয়া আরও ৩৯টি মরদেহ উদ্ধার করেছে।

উত্তর-পশ্চিম ও সেন্ট্রাল নাইজেরিয়া সাম্প্রতিক সময়ে গরু চোরদের গ্যাং ও অপহরণকারীদের আতর্কিত হামলার শিকার হচ্ছে। তারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন গ্রামে আতর্কিত হামলা চালায়।

গেল বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৮৫০ জন ছাত্র-ছাত্রীকে অপহরণ করেছে তারা। মোটা অঙ্কের টাকা নিয়ে অধিকাংশকে ছেড়েও দিয়েছে অপহরণকারীরা। / আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ