আন্তর্জাতিক

জি৭: দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি

জি৭: দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি
জি৭: দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি

মহামারি নিয়ন্ত্রণে দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ কোভিড টিকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর রাষ্ট্রপ্রধানেরা। যুক্তরাজ্যের কর্নওয়ালের কারবিস বেতে তিন দিনের সম্মেলনের শেষ দিনে এ অঙ্গীকার করেন ধনী দেশগুলোর নেতারা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জি৭ সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বিশ্বজুড়ে মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে জি৭-এর অঙ্গীকার একটি বড় পদক্ষেপ। কর্নওয়ালে অনুষ্ঠিত এবারের জি৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে জানান, জি৭-এর টিকা অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। জি৭-এর নেতারা বলেছেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসা বিকাশে কাজ করবে জি৭। এ ছাড়া সারাবিশ্বে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান তাঁরা। বিশ্বে ৪০ মিলিয়ন মেয়েশিশুকে স্কুলমুখী করার লক্ষ্যের কথাও জানিয়েছেন জি৭-এর নেতারা।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীকে কয়লাভিত্তিক কোনো প্রকল্প হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ধনী দেশগুলোর জোট জি৭। জোটের নেতারা বলছেন জি৭ দেশগুলো কয়লাভিক্তিক যেকোনো প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক বিবেচনায় অন্য দেশগুলোরও এখনই সরে আসা উচিত। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জি৭ সম্মেলন শুরু হয়। জি৭ এর সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানের নেতারা করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরুর পর এবারই প্রথম সশরীরে এ সম্মেলনে যোগ দিলেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ