আন্তর্জাতিক

চোখের নিমেষে গিলে নিল আস্ত একটা গাড়ি (ভিডিও)

চোখের নিমেষে গিলে নিল আস্ত একটা গাড়ি (ভিডিও)
চোখের নিমেষে গিলে নিল আস্ত একটা গাড়ি (ভিডিও)

চোখের নিমেষে সিঙ্কহোলে তলিয়ে গেল আস্ত একটা গাড়ি। রবিবার ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত কয়েক দিন ধরেই মুম্বাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। চার দিক পানি থইথই। ঘটাকোপারেও পরিস্থিতি ভয়াবহ। রবিবার ওই এলাকারই রামনিবাস সোসাইটিতে ঘটনাটি ঘটেছে। ভিডিও তুলেছেন খোদ গাড়ির মালিক।

সোসাইটির গাড়ি পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ি রাখা ছিল। রবিবারও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আচমকাই দেখা যায়, নীল রঙের একটি গাড়ি যেখানে পার্ক করা ছিল। হঠাৎ ধস নেমে একটা বিশাল গর্ত তৈরি হয়। মুহূর্তে সেই গাড়িটি গর্তের মধ্যে পড়ে তলিয়ে যায়।

সোসাইটির বাসিন্দারা জানিয়েছেন, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানে অনেক পুরনো ৫০ ফুট গভীর একটা কুয়া ছিল। সেই কুয়া ভরাট করে পার্কিংয়ের জায়গা বানানো হয়েছে। প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে গিয়েই এমন কাণ্ড ঘটেছে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ