আন্তর্জাতিক

সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোর ক্যান্সারে আক্রান্ত

ক্রিস্টিয়ান আমানপোর
ক্রিস্টিয়ান আমানপোর

যুক্তরাষ্ট্র-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর সুপরিচিত উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোর ঘোষণা করেছেন যে তিনি জরায়ু ক্যান্সারে ভুগছেন। ৬৩ বছর বয়সী আমানপোর জানান, ক্যান্সার অপসারণের জন্য সম্প্রতি তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। এরপর আগামী কয়েকমাস যাবৎ তাকে কেমোথেরাপি দেয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই সাংবাদিক লন্ডনে তার বাসার স্টুডিও থেকে এই ঘোষণা দেন। গত কয়েক দশক যাবৎ আমানপোর বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ এবং নানা সংকট নিয়ে রিপোর্ট করেছেন।

জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবার ঘোষণা দিয়ে আমানপোর বলেন, বিশ্বজুড়ে এ বিষয়টি নিয়ে নারীদের আরও সচেতন হতে হবে। এজন্য প্রতিনিয়ত ক্যান্সার স্ক্রিনিং করার আহবান জানান তিনি।

তিনি বলেন, লক্ষণ-উপসর্গ দেখে জরায়ু ক্যান্সার নির্ণয় করা খুব কঠিন কাজ। কারণ এই রোগের ক্ষেত্রে পেট ব্যথার মতো যে ধরণের লক্ষণ দেখা যায় সেগুলো খুব একটা গুরুত্ব দিয়ে অনেকে ভুল করে। / বিবিসি বাংলা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ