আন্তর্জাতিক

আজ থেকে খুলছে তাজমহল

ঐতিহাসিক স্থান তাজমহল
ঐতিহাসিক স্থান তাজমহল

আজ থেকে ভারতের ঐতিহাসিক স্থান তাজমহল পর্যটকদের জন্য খোলা হয়েছে। তবে তাতে প্রবেশের জন্য টিকিট করতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। একসঙ্গে কেবল ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে। খবর হিন্দুস্তান টাইমসের।

আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট প্রভু এন সিং বলেন, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। একসময় একসঙ্গে শুধুমাত্র ৬৫০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিদিন তিনবার জীবাণুমুক্ত রাখতে পরিষ্কার করা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে এবং কোনো কিছু স্পর্শ করা যাবে না।

গত ১৬ এপ্রিল করোনা সংক্রমণরোধে ঐতিহাসিক স্থাপনা তাজমহল পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। এর আগে গত বছর করোনা মহামারির প্রথম ঢেউয়ের সময় ঐতিহাসিক এ স্থাপনাটি ১৭ মার্চ বন্ধ হয়ে ২১ সেপ্টেম্বর খোলা হয়েছিল। / হিন্দুস্তান টাইমস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ