আন্তর্জাতিক

প্রত্যাহার করা রাষ্ট্রদূতদের ফেরাতে রাজি বাইডেন-পুতিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

প্রত্যাহার করে নেওয়া রাষ্ট্রদূতদেরকে আবার একে অপরের দেশে ফিরিয়ে দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বছরের শুরুতে কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল। খবর রযটার্সের।

জেনেভায় বুধবার (১৬ জুন) প্রথম মুখোমুখি বৈঠকে নানা বিষয় নিয়ে দুই দেশের নেতার আলোচনায় প্রাধান্য পায় এই রাষ্ট্রদূত ফেরানোর বিষয়টিও। বৈঠকটি দীর্ঘ সময় হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত চার ঘণ্টার কম সময়েই বৈঠক শেষ করেছেন বাইডেন ও পুতিন।

বৈঠকের পর আলাদা আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করছেন দুই নেতা। পুতিন বলেন, বৈঠক খুবই গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে, কোনও বৈরি মনোভাব ছিল না। জো বাইডেনকে একজন অভিজ্ঞ রাষ্ট্রপ্রধান এবং তার পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই ভিন্ন। তবে যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা ও মানবাধিকার নিয়ে তিনি সমালোচনা করেন।

সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনার ব্যাপারে বৈঠকে দুইপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং এ ব্যাপারে একসঙ্গে কাজ করে যেতে রাজি হয়েছে বলেও জানিয়েছেন পুতিন।

এরপর সংবাদ সম্মেলনে হাজির হয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের মধ্যে যেখানেই মতবিরোধ থাকুক, আমি চাই পুতিন এটা বুঝুন যে, আমি কেন বলছি, কী বলছি এবং কেন করছি, কী করছি। আমি প্রেসিডেন্ট পুতিনকে বলেছি, আমার এজেন্ডা রাশিয়া বা আর কারও বিরুদ্ধে নয়, এটি কেবলই আমেরিকার জনগণের জন্য।

বৈঠকের পুরো আলোচনাই খুব ভাল এবং ইতিবাচক হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দুইজনের সংবাদ সম্মেলনের পর একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

এতে বাইডেন ও পুতিন দুইজনই বলেছেন, দুই দেশ প্রমাণ করে দিয়েছে যে, এমনকী উত্তেজনার সময়েও তারা অভিন্ন লক্ষ্যে অগ্রগতি অর্জন করতে পারে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ