আন্তর্জাতিক

বন্যায় ভুটানে ১০ জনের মৃত্যু, নেপালে নিখোঁজ ৭

বন্যায় ভুটানে ১০ জনের মৃত্যু, নেপালে নিখোঁজ ৭
বন্যায় ভুটানে ১০ জনের মৃত্যু, নেপালে নিখোঁজ ৭

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও ভুটান। বন্যার প্রভাবে ১০ জনের প্রাণ গেছে ভুটানে। এছাড়া নেপালের সিন্ধুপালচক জেলায় নিখোঁজ সাতজন।

মেলামচি নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে তিব্বত সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অনেকে।

এদিকে দুর্গত এলাকায় আটকে পড়া বাসিন্দাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে প্রশাসন। বিপৎসীমা অতিক্রম করেছে নারায়নি নদীর পানিও। সতর্কতা জারি হয়েছে আশপাশের এলাকায়।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। টানা তিনদিনের ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভুটানেও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ