আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব পদে গুতেরেসের শপথগ্রহণ

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব পদে গুতেরেসের শপথগ্রহণ
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব পদে গুতেরেসের শপথগ্রহণ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মনোনয়নের পর গতকাল শুক্রবার আন্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব পদে পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। ইউএন নিউজ এ খবর জানিয়েছে।

শপথ গ্রহণের পর আন্তোনিও গুয়েতেরেস সাধারণ পরিষদে বলেন, ‘ইতিহাসের এমন এক সংকটময় সময়ে কিংবা বলতে পারি একটি নতুন যুগের সূচনালগ্নে আপনারা আমার ওপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করছেন, সে ব্যাপারে আমি সম্পূর্ণ অবগত আছি।’

গুতেরেস আরও বলেন, ‘আমরা আসলেই এক যুগসন্ধিক্ষণে রয়েছি। আমাদের সামনে চূড়ান্ত কোনো কিছু বেছে নেওয়ার সুযোগ নেই।’

জাতিসংঘের মহাসচিব সংকল্প ব্যক্ত করেন, নিঃস্বার্থভাবে তিনি সব সদস্যরাষ্ট্রের জন্য সমানভাবে কাজ করে যাবেন এবং রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা স্থাপনের জন্য কাজ করবেন।

গুতেরেস বলেন, ‘আমি আশার সঞ্চারণ ঘটানোর চেষ্টা করব, যাতে করে আমরা পরিবর্তন আনতে পারি এবং অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি।’

এর আগে গত ৮ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের নিয়োগের অনুমোদন দেয়। পনেরো সদস্য-বিশিষ্ট নিরাপত্তা পরিষদের অনুমোদন অত্যন্ত প্রয়োজনীয়, কারণ পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের যেকোনো একটি ভেটো দিয়ে এই মনোনয়ন নাকচ করে দিতে পারতো।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য আন্তোনিও গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার জন্য সুপারিশ করেছে।

বাহাত্তর বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। গুতেরেস ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ