আন্তর্জাতিক

সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ৭

সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ৭
সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ৭

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ান অঞ্চলের কেমেরোভো এলাকায় দুই ইঞ্জিন বিশিষ্ট এল-৪১০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন প্যারাসুটারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডজনখানেকের বেশি আহত হয়েছেন। তবে এদের মধ্যে চারজনের অবস্থা খুবই গুরুতর।

শনিবার (১৯ জুন) রাশিয়ার বার্তা সংস্থা তাস’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়েছে, একটি বনের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সংকেত পাঠিয়েছিলেন।

রাশিয়ান সিভিল এভিয়েশন এজেন্সির সাইবেরীয় শাখা রোসাভিয়াৎসা জানিয়েছেন, ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা। / রয়টার্স, তাস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ