আন্তর্জাতিক

কাশ্মির নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কাশ্মির নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ জুন দিল্লিতে অনুষ্ঠিতব্য এ বৈঠকে যোগ দিতে অঞ্চলটির ১৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (১৯ জুন) এখবর দিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

জম্মু-কাশ্মিরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লাহ ও পিপল্‌স ডেমোক্র্যাটিক পার্টি নেত্রী মেহবুবা মুফতি ছাড়াও বর্ষীয়ান কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ, জম্মু-কাশ্মীরের প্রাক্তন চার উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ, মুজফ্ফর হুসেন বেগ, নির্মল সিংহ ও কবীন্দ্র গুপ্তকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেই বৈঠকে।

বৈঠকে জম্মু-কাশ্মিরের বর্তমান রাজনৈতিক অবস্থা, সেখানে বিধিনিষেধ শিথিল করা, ইন্টারনেট সেবা স্বাভাবিক করা ও রাজনৈতিক নেতাদের আটক করে রাখার প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা। জম্মু-কাশ্মিরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরে এই প্রথম সর্বদলীয় বৈঠক ডেকেছেন মোদী।

তবে বৈঠকে যাবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানায়নি জম্মু-কাশ্মিরের রাজনৈতিক দলগুলি। নিজেদের মধ্যে আলোচনার পরেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে তারা। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ