আন্তর্জাতিক

হঠাৎ বন্ধ ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র

হঠাৎ বন্ধ ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র
হঠাৎ বন্ধ ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই জরুরিভিত্তিতে ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ।

খবরে বলা হয়, ইরানের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গোলাম আলী রাখশানিমেহের এক টকশোতে বলেন, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ‘তিন থেকে চার দিন বন্ধ থাকবে।’ এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে জানান গোলাম আলী।

কেন বন্ধ করা হলো এ বিদ্যুৎকেন্দ্র সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। তবে জরুরিভিত্তিতে এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘটনা এটিই প্রথম।

বুশেহর শহরে অবস্থিত এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালে রাশিয়ার সহযোগিতায় কার্যক্রম শুরু করে।

মার্চে ইরানের পরমাণুবিষয়ক কর্মকর্তা মাহমুদ জাফারি সতর্ক করে বলেছিলেন, ২০১৮ সালে ইরানের ব্যাংকিং খাতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে সরঞ্জাম আনা যাচ্ছে না। ফলে এ বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ করে দিতে হতে পারে।

বুশেহর বিদ্যুৎকেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার হয়, তা রাশিয়ায় উৎপাদিত, ইরানের নয়। আর তা জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি নজরদারি করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ