আন্তর্জাতিক

ভারতে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা

ভারতে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা
ভারতে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ত্রিপুরার খোয়াই জেলায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তিনজন হলেন জায়েদ হুসাইন (৩০), বিলাল মিয়া (২৮) ও সাইফুল ইসলাম (১৮)। খবর এনডিটিভির।

অভিযুক্তরা জায়েদ হুসাইন ও বিলাল মিয়াকে শারীরিকভাবে হেনস্থা করছিল। ওই সময় সাইফুল ইসলাম পালিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু পরে সাইফুল ইসলামকে তারা ধাওয়া করে ধরে ফেলে এবং তিনজনকে নৃশংসভাবে পেটানো হয়।

জানা গেছে, মৃত তিনজনের বাড়ি সোনামুড়া এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া পাঁচটি গরু এবং একটি গাড়ি।

গ্রামবাসীর দাবি, রোববার ভোররাতে একদল গরুচোর এই এলাকায় হানা দেয়। তারা পাঁচটি গরু চুরি করে পালানোর চেষ্টা করে। তখনই গ্রামবাসীর নজরে পড়ে যায় তারা। প্রথমে তাদের আটক করে গ্রামবাসী। তারপর গণধোলাই শুরু হওয়ার কিছুক্ষণ পর সংজ্ঞাহীন হয়ে পড়ে তিনজন। পরে তাদের রক্তাক্ত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

ত্রিপুরা রাজ্য পুলিশের দাবি, পাঁচটি গরু গাড়িতে উঠিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে দেখতে পায় স্থানীয় উগ্রবাদী হিন্দুরা। তখন তাদের পিছু নেয় তারা।

খোয়াই জেলার পুলিশ সুপার কিরণ কুমার সাংবাদিকদের জানান, তারা উত্তর মহারাণীপুর গ্রামে ওই গরুবাহী গাড়িটি থামাতে সক্ষম হয়। এ সময় উগ্রবাদী হিন্দুরা ওই তিন মুসলিমকে শারীরিকভাবে হেনস্থা করা শুরু করে এবং মারাত্মক অস্ত্র দিয়ে তাদের আঘাত করতে থাকে। এ সময় ঘটনাস্থলেই দুই মুসলিম নিহত হন।

কিরণ কুমার বলেন, পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে কল্যাণপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় পুলিশ তদন্তও শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ