আন্তর্জাতিক

অনাস্থা ভোটে সুইডেনে সরকার পতন

অনাস্থা ভোটে সুইডেনে সরকার পতন
অনাস্থা ভোটে সুইডেনে সরকার পতন

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের প্রতি অনাস্থা জানিয়েছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টের এক ভোটাভুটিতে ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। আর ভোটদানে বিরত ছিলেন ৫১ জন ও অনুপস্থিত ছিলেন আটজন। এর মধ্যে দিয়ে সুইডেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন। খবর বিবিসির।

এই পরিস্থিতিতে সোশ্যাল ডেমোক্র্যাট নেতা স্টেফান লোফভেনকে এখন এক সপ্তাহের মধ্যে হয় পদত্যাগ করতে হবে অথবা আগাম নির্বাচন দিতে হবে। এ ঘটনাকে সুইডেনের বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষকরা ’গভীর সংকট’ হিসেবে অভিহিত করছেন। সরকারের ৩ দলীয় জোটের বামদল (ভেন্সের পার্টি) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করে এবং হিটলারের নাত্সী আদর্শের অনুসারী উগ্র ডানপন্থী দল ‘সুইডেন ডেমোক্রেট’ বামদলের পক্ষে গিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়।

উল্লেখ্য, নতুন নির্বাচন হলেও সেই সরকার মাত্র এক বছরেরও কিছু কম সময় ক্ষমতায় থাকতে পারবেন এবং মোট ৪ বছর পর পর নির্বাচনের নিয়ম অনুযায়ী আবারও নির্বাচন করতে হবে। অর্থাৎ মাত্র অল্প সময়ের জন্য নতুন কেউ সরকার গঠন করতে রাজী হবে কিনা, তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। সোশ্যাল ডেমোক্র্যাট এবং বাম দলের সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ ছিল মূলত আবাসন নীতি নিয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ