আন্তর্জাতিক

ফ্লোরিডায় ভবন ধসে একজনের মৃত্যু, নিখোঁজ ৯৯

ফ্লোরিডায় ভবন ধসে একজনের মৃত্যু, নিখোঁজ ৯৯
ফ্লোরিডায় ভবন ধসে একজনের মৃত্যু, নিখোঁজ ৯৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে একটি ১২ তলা ভবন ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে; নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৯৯ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির মায়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা বলছেন, উদ্ধার তৎপরতা চলছে। কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন মানুষকে জীবিত উদ্ধার করতে। অনেকেই নিচে আটকে আছেন।

যে ভবনটি ধসে গেছে সেটি আবাসিক ভবন; যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কমপক্ষে ১৮ জন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

বিবিসি বলছে, ৪০ বছরের এই পুরনো ভবনটি কেন ধসে পড়েছে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

১০২ জন মানুষ ওই ভবনটি থাকতেন। তবে এটি ধসে পড়ার সময় ভেতরে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। বেশ কিছু মানুষকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর মায়ামি-ডেড কাউন্টির ডেপুটি কমিশনার সেলি হেইম্যান বলেন, এই ভবনে অনেকেই স্থায়ীভাবে বসবাস করতেন। আবার কেউ কেউ শীতের সময় এসে সেখানে থাকতেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ