আন্তর্জাতিক

জার্মানিতে ছুরি নিয়ে হামলা, নিহত ৩

জার্মানিতে ছুরি নিয়ে হামলা, নিহত ৩
জার্মানিতে ছুরি নিয়ে হামলা, নিহত ৩

জার্মানিতে ছুরিকাঘাতে কমপক্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলেছে, শুক্রবার দেশটির বাভারিয়া অঞ্চলের উজবুর্গ শহরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ। তার বয়স ২৪ বছর। পুলিশ বলেছে, সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই।

এদিকে ডয়েচেভেলের খবরে বলা হয়েছে, হামলার পর বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন- হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর ও বেঁচে থাকার সম্ভাবনা কম। এ ছাড়া হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

এক টুইট বার্তায় পুলিশ লিখেছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। এই হামলায় আর কেউ জরিত নন বলে ধারনা করা হচ্ছে। আর কোনো হামলার আশঙ্কা নেই। পুলিশ বলেছে, সোমালিয়ার ওই ব্যক্তি ২০১৫ সাল থেকে ওই উজবুর্গ শহরে বসবাস করেন। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

জার্মানির সময় বিকেল ৫টার দিকে পুলিশ ওই ঘটনা সম্পর্কে জানতে পারে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করতে পুলিশ প্রথমে গুলি চালায়। তবে পুলিশ বলেছে, ওই ব্যক্তির মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই। এই হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ