আন্তর্জাতিক

ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫

ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫
ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫

ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এতে ইরানসমর্থিত কমপক্ষে ৫ জন মিলিশিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (২৮ জুন) স্থানীয় সময় যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩ জন।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানান, ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপের ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়েছে। এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার বার্তা পাঠিয়েছেন। সেটি হলো আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে-এমন যেকোনো আঘাতে এভাবেই প্রতিক্রিয়া দেখানো হবে।

পেন্টাগন ইরাকে এ ধরনের হামলার জন্য ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠী খাতাইব হিজবুল্লাহ (কেএইচ) এবং খাতাইব সাইদ আল শুহাদাকে (কেএসএস) দায়ী করেছে।

পেন্টাগন বলে, হামলায় এফ-১৫ এস এবং এফ-১৬ এস বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল দিবাগত রাত একটায় এ বিমান হামলা হয়েছে বলে জানানো হয়।

চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে ইরানসমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ