আন্তর্জাতিক

বাস স্টপে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি

বাস স্টপে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি
বাস স্টপে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি

ইংল্যান্ডের কেন্ট কাউন্টির এক বাস স্টপে পাওয়া গেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি। এসব নথিতে আছে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার ও সামরিক বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য।

যুদ্ধজাহাজ ডিফেন্ডার কৃষ্ণসাগরে ক্রিমিয়ার কাছ দিয়ে গেলে রাশিয়া কেমন প্রতিক্রিয়া দেখাতে পারে সে বিষয়টি নথিতে উল্লেখ থাকার পাশাপাশি আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর সেখানে যুক্তরাজ্যের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে বিস্তারিত পরিকল্পনারও উল্লেখ আছে নথিতে। খবর বিবিসির।

বিবিসি জানায়, মঙ্গলবার সকালের দিকে প্রায় ৫০ পাতার এই নথি কেন্ট শহরের এক বাসস্টপের পেছনে স্যাঁতস্যাঁতে একটি জায়গায় পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এই নথিপত্রের বিষয়বস্তু সংবেদনশীল বুঝতে পেরে সংবাদ সংস্থা বিবিসি-র সঙ্গে যোগাযোগ করেন।

নথিতে ইমেইল ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল। এই নথি প্রতিরক্ষামন্ত্রণালয়ের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়েরই হবে বলে ধারণা বিবিসি’র।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “প্রতিরক্ষা বিভাগ এই নথির বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

কৃষ্ণসাগরে ব্রিটিশ ডিফেন্ডারের মিশন নিয়ে রাশিয়ার সঙ্গে সৃষ্ট সংঘাত এবং বিতর্কের মধ্যে কেন্ট কাউন্টিতে মেলা নথিতে এটি স্পষ্ট হয়েছে যে, ব্রিটিশ সরকার হিসাব-নিকাশ করে ঝুঁকি নিয়েও ওই পথে গিয়েছিল, লক্ষ্য ছিল ইউক্রেইনকে সমর্থন জানানো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ