আন্তর্জাতিক

কাশ্মীরে বিদ্রোহীদের গুলিতে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা নিহত

কাশ্মীরে বিদ্রোহীদের গুলিতে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা নিহত
কাশ্মীরে বিদ্রোহীদের গুলিতে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা নিহত

এনডিটিভি জানিয়েছে, বিদ্রোহীরা তাদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় তাদের মেয়েও আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফায়াজ আহমাদ নামের ওই কর্মকর্তা আওয়ান্তিপোড়ার হারিপারিগ্রামের বাসিন্দা। রোববার (২৭ জুন) রাত ১১টায় নির্বিচারে গুলি করে তাদের হত্যা করেছে বিদ্রোহীরা।

হাসপাতালে নেওয়ার পথে এসপিও এবং তার স্ত্রী রোজা বেগম মারা যান। তাদের কন্যা রাফিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিন ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতেও হামলা হয়েছে। অধিকৃত অঞ্চলটিতে ভারতীয় সামরিক স্থাপনায় এই প্রথম কোনো ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এতে বিমান বাহিনীর দুই কর্মকর্তা হালকা আহত হয়েছেন। পাকিস্তান সীমান্ত থেকে ১৪ কিমি দূরে উচ্চ নিরাপত্তার এই বিমান ঘাঁটি অবস্থিত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ