আন্তর্জাতিক

ফ্রান্সে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী দলের নির্মম ভরাডুবি

ফ্রান্সে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী দলের নির্মম ভরাডুবি / ছবি: Getty Images
ফ্রান্সে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী দলের নির্মম ভরাডুবি / ছবি: Getty Images

পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় রাউন্ডেও ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী মেরি লা পেন-এর ন্যাশনাল র্যা লি (আরএন) কোথাও বিজয়ী হতে পারেনি। শান্তির ধর্ম ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোয় নির্মম ভরাডুবির শিকার হয়েছে দলটি।

এমনকি এ নির্বাচনে খারাপ পারফরমেন্স করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলও। নির্বাচনে বিষ্ময়কর উত্থান ঘটেছে মধ্য-ডানপন্থী রিপাবলিকান ও সোশ্যালিস্ট পার্টির। রোববার অনুষ্ঠিত নির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম ভোট পড়েছে। বৈধ ভোটারদের মধ্যে শতকরা ৩৫ ভাগেরও কম মানুষ ভোট দিয়েছেন।

আগামী বছর এপ্রিলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এই নির্বাচনের ফলকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

গত সপ্তাহের প্রথম দফা আঞ্চলিক নির্বাচনে খুব খারাপ ফলাফল করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যপন্থি লা রিপালিক এন মার্চে (এলআরইএম) পার্টি। এবার দ্বিতীয় দফার নির্বাচনেও কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে তারা। ২০১৫ সালে সর্বশেষ যখন আঞ্চলিক নির্বাচন হয়েছিল তখন ম্যাক্রোঁর দলের অস্তিত্ব ছিল না। ফলে এবারের আঞ্চলিক নির্বাচন তার দলের জন্য প্রথম।

এদিকে নির্বাচনে প্রথমবার আল্পস কোটে ডি’আজুর প্রদেশে বিজয় অর্জন করবেন বলে আশা করেছিলেন মেরি লা পেন। কিন্তু রোববারের ফল তার সেই আশায় বড় রকমের আঘাত নিয়ে এসেছে। তিনি আশা করেছিলেন, ওই প্রদেশে তিনি বিজয়ী হলে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ী হওয়ার আশা আরো সমৃদ্ধ হবে।

কিন্তু ওই প্রদেশে আরএনের প্রার্থী থিয়েরি মারিয়ানি হেরে গেছেন রিপাবলিকান রিনাউদ মুসেলিয়েরের কাছে। এ জন্য প্রতিদ্বন্দ্বীদের দায়ী করেছেন মেরি লা পেন। তিনি বলেছেন, তাকে ও তার দলকে ক্ষমতায় যাওয়া আটকাতে অস্বাভাবিক এক জোট গঠন করেছিল বিরোধীরা। / আলজাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ