আন্তর্জাতিক

যুবরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সৌদি জেনারেলের মৃত্যুদণ্ড

সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজ
সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে শীর্ষস্থানীয় সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। ফাহাদ ইয়েমেনে চলমান সৌদি জোটের আগ্রাসনে নেতৃত্ব দেয়া অন্যতম প্রভাবশালী সেনা জেনারেল। জেনারেল ফাহাদ পারিবারিক সম্পর্কে সৌদি বাদশাহর ভাতিজা হন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জেনারেলের স্বজনরা জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বরে পুত্র সহ গ্রেফতার হন জেনারেল ফাহাদ। সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে বলে জানায় ফাহাদের পরিবার। বিচারে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে ফাহাদের ছেলেদের বিরুদ্ধেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত ১০০টি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেফতারের খবর বেরিয়েছিল।

জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজ ১৯৮৩ সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেন। এরপর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। বহিষ্কার ও গ্রেফতারের আগে গত বছর তিনি জেনারেল পদে উন্নীত হয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ