আন্তর্জাতিক

আমিরাত সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড

দখলদার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড আমিরাতে তার সমকক্ষের সঙ্গে বৈঠক করবেন। তাদের আলোচনায় ইরানকে প্রতিরোধের বিষয়টিই প্রাধান্য পাবে। কারণ আমিরাত-ইসরায়েল দু’দেশই ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে আসছে।

ইরানের পরমাণু চুক্তি নিয়ে ইসরায়েল ও আমিরাতের কঠোর আপত্তি রয়েছে। এ ছাড়া ওবামা প্রশাসনের আমলে হওয়া ইরানের পরমাণু চুক্তিরও বিরোধী এই দুই দেশ।

তেহরানের পরমাণু অস্ত্র নির্মাণের সক্ষমতা কমিয়ে আনতে ওই চুক্তি করা হয়েছিল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেন, আমিরাত-ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্কের গতি নজিরবিহীন।

তিনি বলেন, ইসরায়েল ও আমিরাতের মধ্যে বছরের পর বছর ধরে লোকচক্ষুর আড়ালে সম্পর্ক গড়ে উঠেছে। গত কয়েক দশকে আমাদের মধ্যে যে সম্পর্ক হয়েছে, এখন তার ফল উপভোগ করছি।

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রিত্ব হারানো বেনিয়ামিন নেতানিয়াহু আমিরাত সফর করতে চেয়েছিলেন। আবুধাবি সফরে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করবেন ইয়ার লাপিড। এ ছাড়া তিনি দখলদার দেশটির বাণিজ্য প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ