আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর আবার ইসরায়েলী হামলা, আহত ১৫০

ফিলিস্তিনিদের ওপর আবার ইসরায়েলী হামলা, আহত ১৫০
ফিলিস্তিনিদের ওপর আবার ইসরায়েলী হামলা, আহত ১৫০

ফিলিস্তিনিদের ওপর আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন ফিলিস্তিনি।

শুক্রবার (২ জুলাই) এ হামলা চালানো হয়। এ খবর দিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

জানা যায়, দখলকৃত পশ্চিম তীর, নাবুলস, বেইতাসহ একাধিক জায়গায় ইহুদি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং তাঁজা গুলি ছুড়ে ইসরায়েলি বাহিনী। জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা।

আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সে পর্যন্ত টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এছাড়া টিয়ারগ্যাসে ৭৯ জন অসুস্থ হয়ে পড়েন।

উল্লেখ্য, গত মাসে (জুন) গাজা উপত্যায় ১১ দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা প্রাণ হারান আড়াই শতাধিক ফিলিস্তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ