আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ১২ জন

ভূমধ্যসাগরে উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ১২ জন
ভূমধ্যসাগরে উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ১২ জন

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। এই উদ্ধার হওয়াদের মধ্যে ১২ বাংলাদেশি রয়েছেন।

শনিবার (৩ জুলাই) কর্মকর্তাদের বরাত দিয়ে মেসিডোনিয়া ইনফরমেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।

তিউনিসিয়া রেড ক্রিসেন্ট জানায়, ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারাহ এলাকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল।

দেশটির দক্ষিণের প্রদেশ মেদিনির রেড ক্রিসেন্টের প্রধান মুনজি সেলিম জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন সুদানের, ১৬ জন ইরিত্রিয়ার, ১২ জন বাংলাদেশের এবং পাঁচজন মিশরের নাগরিক। তাদেরকে জারজিস বন্দরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তবে, নিখোঁজ ব্যক্তিদের কতজন বাংলাদেশি রয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ