আন্তর্জাতিক

ফিলিপাইনে সেনা বিমান বিধ্বস্ত, নিহত ১৭

ফিলিপাইনে সেনা বিমান বিধ্বস্ত, নিহত ১৭
ফিলিপাইনে সেনা বিমান বিধ্বস্ত, নিহত ১৭

ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। বিমানটিতে কমপক্ষে ৯২ জন আরোহী ছিলেন। রবিবার (৪ জুলাই) দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান দেশটির সামরিক বাহিনীর প্রধান সারসিলিতো সোবেয়ানা। এখনো উদ্ধার অভিযান চলছে। খবর আলজাজিরার।

তিনি আরও বলেন, উদ্ধার কাজ জারি রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি জ্বলতে থাকায় উদ্ধার কাজে অসুবিধায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।

সারসিলিতো সোবেয়ানা আরও বলেন, অবতরণের আগে রানওয়ের পথ থেকে বিচ্যুত হয় বিমানটি। এরপরই এটি আছড়ে পড়ে। সুলু প্রদেশের উপকূলবর্তী পাতিকূলে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিধ্বস্ত হয় সি ১৩০ বিমানটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ