আন্তর্জাতিক

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে জরিমানা সোয়া ২ লাখ

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে জরিমানা সোয়া ২ লাখ
অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে জরিমানা সোয়া ২ লাখ
মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুণতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা । যা বাংলাদেশি টাকায় দুই লাখ ২৫ হাজারের একটু বেশি। এই আদেশ আজ সোমবার (৫ জুলাই) থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত চলবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে এই জরিমানা করা হবে। আর কেউ যদি দ্বিতীয়বার জরিমানার শিকার হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানানো হয়। সকল নাগরিক ও বাসিন্দাকে চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশাবলী পালনের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা কর্মীরা বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি দেশটির হজ ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রণালয় ঘোষণা করেছে, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শুধু সৌদি আরবে অবস্থানরত সর্বোচ্চ ৬০ হাজার ব্যক্তি হজ পালনের সুযোগ পাবেন। তাদের অবশ্যই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। একই সাথে হজ পালনের জন্য টিকা গ্রহণকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না। সূত্র: আরব নিউজ
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ