আন্তর্জাতিক

জাপানে ভূমিধসে নিখোঁজ শতাধিক

জাপানে ভূমিধসে নিখোঁজ শতাধিক
জাপানে ভূমিধসে নিখোঁজ শতাধিক

জাপানের পর্যটন শহরে ভূমিধসের দুই দিন পর স্থানীয় সময় আজ সোমবার বিধ্বস্ত ঘরবাড়ি ও রাস্তায় অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খারাপ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এক নারীসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

জাপানের সমুদ্রতীরবর্তী শহর আটামিতে বৃষ্টি ও ভূমিধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শতাধিক। দেশটির বিভিন্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা সবাইকে উদ্ধার করতে চাই।’ তিনি বলেন, পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা এ জন্য কাজ করছেন।

উদ্ধারকারী দলের মুখপাত্র হিরোকি ওনুমা রয়টার্সকে বলেছেন, টোকিওর দক্ষিণ–পশ্চিমাঞ্চলের আটামি শহরে আরও এক নারীর মৃত্যু নিশ্চিত হয়েছে। সেখানে ১১৩ জন নিখোঁজ রয়েছেন। ওনুমা আরও বলেন, ‘আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’

স্থানীয় সময় গত শনিবার সকালে আটামিতে ১৩০টি ভবন ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, পানি, কাদা ও ধ্বংসস্তূপ নদীতে গিয়ে পড়েছে।

ওনুমা জানান, আটামিতে এখন বৃষ্টি থেমে গেছে। তবে আরও বৃষ্টি হতে পারে। এতে ভূমিধস আরও বেড়ে যাবে। পরিস্থিতি কোন দিকে যেতে পারে, তা বোঝা যাচ্ছে না। / প্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ